Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গাংনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক    ২৯ ডিসেম্বার, ২০২৩ ১২:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 110 বার

মেহেরপুরের গাংনীতে আজ শুক্রবার সকাল ৯টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোকাররম হোসেন (৪২) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত ও গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক মোতালেব হোসেন (৩৮)।

নিহত মোকাররম হোসেন কুষ্টিয়ার কুমারখালি উপজেলার খোকসা এলাকার বনপাড়া গ্রামের বাসিন্দা। আহত মোতালেবের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।

মৃত মোকারম হোসেন এসিআই ফুড এর বিক্রয় প্রতিনিধি এবং আহত মোতালেব হোসেন প্রাণের রাইস গ্রুপের বিক্রয় প্রতিনিধি। তাদের পরিচয় নিশ্চিত করেছেন এসিআই ফুডের মেহেরপুরের পরিবেশক হাসিনা এন্টারগ্রাইজের স্বত্বাধিকারী আখতারুজ্জামান।

আরও পড়ুন: সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন...

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মেহেরপুর শহর থেকে পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে মোটরসাইকেলে করে বামুন্দীর দিকে যাচ্ছিলেন মোকারম ও মোতালেব। তেরাইল কলেজের কাছে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগামী লোকাল বাস পেছন থেকে তাদের ধাক্কা দেয়।

এসময় মোটরসাইকেল চালক মোতালেব রাস্তার পাশে ছিটকে পড়লেও আরোহী মোকারম হোসেন পড়েন বাসের চাকার নিচে। এতে ঘটনাস্থলেই মোকাররম হোসেন মারা যায়। আহত মোতালেব প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গাংনী থানার (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বামুন্দিতে বাসটি জব্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক