Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 অনলাইন ডেস্ক    ১৩ আগষ্ট, ২০২৩ ১৮:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

মেহেপুরের জেলা প্রশাসনের আয়োজন আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক জনাব মোঃ শামীম হাসান।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, যে কোন মূল্যে জেলায় সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে।

উক্ত অনুষ্ঠানে তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন কে সহযোগিতা করলে সমাজ থেকে সকল রকম অপরাধ দমন করা যাবে।

আরও পড়ুন: মেহেরপুরে নার্গিস হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড...

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন নাহার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা-নিমেষ বিশ্বাস ও জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক।

অনলাইন ডেস্ক