Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে বিশ্ব শিক্ষা দিবস পালিত

মেহেরপুরে বিশ্ব শিক্ষা দিবস পালিত

 নিজস্ব প্রতিবেদক    ৫ অক্টোবার, ২০২৪ ১৩:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

মেহেরপুরে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়াতনে আজ শনিবার (৫ই অক্টোবর) সকালে আলোচনা সভা ও র্যালির মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির।

এর আগে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসন চত্তর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর,সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন ও পুলিশ পরিদর্শক আব্দুল আলিম।

নিজস্ব প্রতিবেদক