Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পাঁচ বিভাগে বৃষ্টির আভাস

পাঁচ বিভাগে বৃষ্টির আভাস

 অনলাইন ডেস্ক    ৩১ জানুয়ারী, ২০২৪ ১২:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

ঢাকাসহ বাংলাদেশের পাঁচ বিভাগে আজ বুধবার (৩১ জানুয়ারি) সকালে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, খুলনা, ঢাকা, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন: আবারও বাজারে বেড়েছে পেঁয়াজের দাম...

দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল অস্থায়ীভাবে ব্যাহত হতে পারে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে ১৭.৫।

এদিকে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যশোরে রেকর্ড করা হয়েছে ৬ মিলিমিটার বৃষ্টিপাত। ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অনলাইন ডেস্ক