ঝালকাঠিতে গত ২২ জুলাই সকালে উপজেলার ছত্রকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত সহ ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছিলো।
এই ঘটনাকে কেন্দ্র করে বাসটির চালক মোহন খানকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঢাকার আশুলিয়া থেকে মঙ্গলবার (২৫ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব।
আরও পড়ুন: ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫...
এ বিষয়ে আজ বুধবার (২৬ জুলাই) কারওয়ানবাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজনের কথা রয়েছে।
এর আগে সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় নলছিটি উপজেলার রাজাপুর থেকে বাসের সুপারভাইজার মিজানকে গ্রেপ্তার করেন র্যাব।
গত ২২ জুলাই এর দুর্ঘটনায় আটজন নারী, ছয়জন পুরুষ ও তিন শিশুর মৃত্যু হয়।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































