Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এ বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাজার ৩১৭

এ বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৩ হাজার ৩১৭

 অনলাইন ডেস্ক    ২৩ সেপ্টেম্বার, ২০২৩ ১৯:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

নিরাপদ সড়ক চাই সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, চলতি বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ঘটে তিন হাজার ৫৬২টি। তার মধ্যে নিহত হয়েছেন তিন হাজার ৩১৭ জন ও আহত হয়েছেন অন্তত পাঁচ হাজার ১৭২ জন।

চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, জাতিসংঘ স্বীকৃত ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’ এর সমন্বয়ে একটি পৃথক সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করলে দুর্ঘটনার সংখ্যা অনেকটা কমিয়ে আনা যাবে। এই প্রক্রিয়ায় দুর্ঘটনা কমানোর নজির বিশ্বের বিভিন্ন দেশেই আছে।

আরও পড়ুন: পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী...

তিনি বলেন, অবকাঠামগত উন্নয়নের পরও সড়ক দুর্ঘটনা কোনো ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, বর্তমান সড়ক পরিবহন আইন মূলত সড়কে পরিবহনের জন্য আইন। বেআইনি কিছু সংশোধনী আনা হলেও তা দুর্ঘটনা রোধে জন্য নয়। তাই সড়কে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ সড়ক সংক্রান্ত আলাদা আইন প্রণয়ন ও যথাযথ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

অনলাইন ডেস্ক