Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১

গাংনীতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-১

 নিজস্ব প্রতিবেদক    ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

মেহেরপুরের গাংনীতে গতকাল রবিবার রাত সাড়ে আটটার সময় উপজেলার হিন্দা গ্রামের ভিটাপাড়া এলাকা থেকে আলাউদ্দিন ওরফে আলা (৫০) নামের এক মাদক কারবারীকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে গাংনী থানা পুলিশ।

আলাউদ্দিন গাংনী উপজেলার হিন্দা গ্রামের ভিটাপাড়া এলাকার পাচু মন্ডলের ছেলে।

তার নিজ বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন। গাংনী থানার তদন্ত অফিসার মনোজিত কুমার নন্দী এই তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: হিলিতে ৪ দিন পর আবারও ডাকাতি...

গাংনী থানার উপপরিদর্শক (এস আই) শাহীন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আসামি আলাউদ্দিনকে আজ সোমবার সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তদন্ত অফিসার মনোজিত কুমার নন্দী।

নিজস্ব প্রতিবেদক