ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে আজ শনিবার সকাল দশ টার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ঘটনাস্থলে নিহত হয়েছে শিশু সহ ১৫ জন এবং আহত হয়েছে অন্তত ২৫ জন।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক শাখাওয়াত হোসেন বলেন, একটি যাত্রীবাহী বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। সকাল ১০টার সময় বাসটি নিয়ন্ত্রণ হারালে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে একটি পুকুরে পড়ে যায়।
তিনি আরও বলেন, খবর পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। উক্ত ঘটনাস্থল থেকে ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে হচ্ছে আট জন নারী, পাঁচ জন পুরুষ ও দুই জন শিশু।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































