Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গাংনীতে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  তরিকুল ইসলাম    ১০ জানুয়ারী, ২০২৫ ২০:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 62 বার

মেহেরপুরের গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও গাংনী পৌরসভার সাবেক কাউন্সিল আতিয়ার রহমানকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শুক্রবার বিকেলে পশ্চিম মালসাদহ পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ ও ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বাংঙলার পাঠশালা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা খাতুন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর আতিয়ার রহমান।

আয়ােজনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের গাংনী উপ-শাখার ইনচার্জ নাজমুস সাকিব সোহাগ,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী হেলাল উদ্দীন, দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজু, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রকিার মেহেরপুর জেলা প্রতিনিধি ও নিউজ বাংলাদেশ ৬৪- এর সম্পাদক  তরিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মিজানুর রহমান,শিক্ষিকা দিল আফরোজ লিপি ও বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী আরিফুর রহমান মাহী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলার পাঠশালার পরিচালক ও তরুণ সমাজ সেবক রাজু আহমেদ বনি।

তরিকুল ইসলাম