৭ কেজি ২শত গ্রাম গাঁজাসহ মেহেরপুরের গাংনীতে আজ সকালে মারফত আলী মন্ডল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেন র্যাব-১২ এর সদস্যরা।
আটককৃত মারফত গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মাঠপাড়ার মৃত ইমাজ উদ্দীনের ছেলে।
র্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্য গোপন সংবাদের ভিত্তিতে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন কাঁচা বাজারের নিকট অভিযান পরিচালনা করে।এসময় সন্দেহ জনক ভাবে মারফতকে আটক করে র্যাব।
আরও পড়ুন: সৌদিতে হজ পালন করতে গিয়ে ২৬ জন বাংলাদেশির মৃত্যু...
পরে তার কাছ থেকে পাওয়া যাই ৭কেজি ২শত গ্রাম গাঁজা এবং একটি অটোভ্যান, একটি মোবাইফোন ও ১৬ শত টাকা জব্দ করা হয়।
গাংনী র্যাব ক্যাম্পের কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক জানান, মারফত মন্ডল একজন চিহ্নিত মাদক পাচারকারী। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করে আসছিল।
আমরা মারফত মন্ডল কে আটক করে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করেছি।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































