মেহেরপুরের গাংনীতে বেকার মুক্ত স্মার্ট গাংনী উপজেলা বিনির্মাণে মত বিনিময় সভা ও সদ্য-নির্বাচিত সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে আলোর পথে যুব উন্নয়ন সংস্থার আয়োজনে গাংনীর এ্যাডভান্স মেডিকেয়ার লি. মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ছাত্রনেতা ও যুব সংগঠক এহসান কবির সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, গাংনী আসনের সংসদ সদস্য ডা.আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।
এ সময় প্রধান অতিথি গাংনীকে আরো স্মার্ট গড়ে তোলার লক্ষ্যে আলোর পথে যুব উন্নয়ন সংস্থার সকল সদস্যদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহব্বান জানান।
পাশাপাশি গ্রাম থেকে শুরু করে শহরের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য অঙ্গীকার বদ্ধ যুব সংগঠক এহসান কবির সবুজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, গাংনী পৌরসভার কাউন্সিলর মিজান পারভেজ, কৃষক লীগ নেতা ইসতিয়াক আহমেদ, সাবেক ছাত্রনেতা নরুল ইসলাম রিন্টু সহ যুব সংগঠক, ব্লাড ডোনার, সামাজিক সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সংগঠক মেহেরবাহ্ হোসেন
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































