আজ বিশ্ব শিক্ষক দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হচ্ছে এই দিবসটি।
এ বছর শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’।
১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য প্রতি বছর ৫ অক্টোবর দিবসটি উদযাপন করা হয়।
বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত করা হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।
আরও পড়ুন: গাংনীর কসবা-পাটা পুকুরিয়া রাস্তার বেহাল দশা...
দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।
এদিকে শিক্ষক দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গভীর সত্যটি উপলব্ধি করেছিলেন বলেই শিক্ষকের মান-মর্যাদা ও জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন।
তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। আমি সকল শিক্ষককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































