ঝিনাইদহের শৈলকুপার বগুড়া ইউনিয়নের দোহানাগিরাট গ্রাম থেকে সোমবার রাতে অভিযান চালিয়ে বড় সাইজের ৪ টি গাঁজা গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় লাকু শেখ নামে একজনকে আটক করা হয়েছে।
আটকৃত লাকু শেখ দোহানাগিরাট (প্রতাপনগর) গ্রামের জামাল শেখের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এস আই মনিরুজ্জামান হাজরা ও এ এস আই রাসেল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪ টি বড় সাইজের গাঁজা গাছসহ লাকু শেখকে আটক করে।
আরও পড়ুন: সৌদি গেলেন ১৭ হাজার হজযাত্রী, এখনও ভিসা পাননি ৭ হাজার...
উদ্ধারকৃত গাঁজার গাছের আনুমানিক ওজন হবে ২০ কেজি ও মূল্য হবে ২ লাখ টাকা বলে পুলিশ জানায়।
সম্প্রতি একের পর এক গাঁজার গাছ উদ্ধার করে চলেছে পুলিশ। ধারনা করা হচ্ছে এ উপজেলায় গাঁজার চাষ অনেক হারে বৃদ্ধি পেয়েছে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































