চট্টগ্রামের কর্ণফুলীতে আজ বুধবার সকাল ৮টার সময় বিএনপি-জামায়াতের দেয়া তিন দিনের দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছেন অবরোধকারীরা। তবে বাসটি যাত্রীশূন্য হওয়ায় কোনো হতাহত হয়নি।
কর্ণফুলীর মডার্ন ফায়ার স্টেশন ইন্সপেক্টর সোয়াইব হোসেন মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বিএনপির ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে গাংনীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত...
তিনি জানান, আজ সকালে যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে পটিয়ায় যাচ্ছিল। ওই সময় উপজেলার ভেল্লা ব্রিজসংলগ্ন এলাকায় বাসটি কে দাঁড় করিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এই সময় খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে গত মঙ্গলবার ভোরে নগরীর ইপিজেড মোড়ে শ্রমিকবাহী একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তেরা।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































