Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিএনপির ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে গাংনীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে গাংনীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

 অনলাইন ডেস্ক    ১ নভেম্বার, ২০২৩ ০৯:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

বিএনপির ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে মেহেরপুরের গাংনীতে মঙ্গলবার রাত ৮ টার সময় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিশাল অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইলা আরজুমান বানু শীলার নেতৃত্বে শান্তি সমাবেশটি মেহেরপুর-২ গাংনী আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, এমপির কার্যালয় থেকে শুরু হয়ে গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বর ঘুরে গাংনী বাস স্ট্যান্ড শহীদ রেজাউল চত্বরে এসে শেষ হয়।

শান্তি সমাবেশে লাইলা আরজুমান বানু বলেন, আওয়ামী লীগ এখন একত্রিত, নৌকাকে জয়ী করার জন্য আমাদের যা যা করার আমরা তাই করবো।

আরও পড়ুন: কুষ্টিয়ার বিএনপির সাবেক ৩ এমপি গ্রেপ্তার...

সমাবেশে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক সাহিদুজ্জামান শিপু, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, বামুন্দী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ওবায়দুর রহমান কমল, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ।

অনলাইন ডেস্ক