Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর শহর ছেড়ে সীমান্তে জেলা বিএনপি’র মিছিল

মেহেরপুর শহর ছেড়ে সীমান্তে জেলা বিএনপি’র মিছিল

 অনলাইন ডেস্ক    ২ নভেম্বার, ২০২৩ ১৩:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 38 বার

বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে মত আজ বৃহস্পতিবার ভোর ছয়টার সময় মেহেরপুর সদর উপজেলা ইছাখালী পাকুড়তলা মোড় থেকে শতাধিক কর্মী সমর্থকের অংশগ্রহণে বিএনপি একটি ঝটিকা মিছিল করেন।

বিএনপির ঝটিকা মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এই মিছিলটি নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

বিএনপির এই মিছিলে স্লোগান দেয়া হয় শেখ হাসিনার পদত্যাগ সহ অবরোধের প্রথম দুই দিনে মেহেরপুর জেলা বিএনপির আটক নেতাদের মুক্তির দাবি।

আরও পড়ুন: বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে গাংনীতে টানা শান্তি সমাবেশ অনুষ্ঠিত...

এই সময় বিএনপির সভাপতি মাসুদ অরুণ বলেন, মেহেরপুর জেলা বিএনপি কার্যালয় ও আমার বাসভবন পুলিশ, ডিবি সহ বিভিন্ন গয়েন্দা সংস্থা কার্যত অবরুদ্ধ করে রেখেছে। ঘর থেকে বের হওয়া দূরের কথা, ঘরে অবস্থান করা নেতাকর্মীদের পুলিশ তুলে নিয়ে গিয়ে নুতন মামলাসহ অনেক পুরাতন মামলাতেও আটক করছেন।

তিনি আরও বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচীর প্রথম দুই দিনে মেহেরপুর জেলা বিএনপির ৫২ নেতাকে আটক করেছে পুলিশ। তাই বাধ্য হয়ে গ্রেফতার এড়াতে মেহেরপুর শহরের বাইরে কর্মসূচীর সমর্থনে আজকের এই ঝটিকা মিছিল।

অনলাইন ডেস্ক