মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক করে আগামী ২৫ মার্চ নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ২৭ মার্চ আলোচনা সভা করার ঘোষণা দিয়েছেন।
এ সময় বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
পরে সংবাদ সম্মেলন তিনি বলেন, ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করেছে। বিএনপি সারাদেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের মূল ইতিহাস তুলে ধরতে কাজ করবে বলেও জানান।
আরও পড়ুন: উপজেলা ভোটের প্রথম ধাপের তফসিল আজ...
এ সময় হাফিজ দাবি করেন, বিদেশি শক্তির চাপে বাংলাদেশ অদূর ভবিষ্যতে যুদ্ধে জড়াতে পারে। তাই আগে থেকে তরুণ-ছাত্র-জনতাকে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার বলে মত দেন সাবেক এই সেনা কর্মকর্তা।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









