Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে অবরোধের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

মেহেরপুরে অবরোধের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল

 তরিকুল ইসলাম    ২৬ নভেম্বার, ২০২৩ ১৪:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 46 বার

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৭ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী অবরোধ সমর্থনে মেহেরপুরে বিভিন্ন স্থানে ঝটিকা ও মশাল মিছিল করেছে জেলা বিএনপি।

মেহেরপুর জেলা বিএনপি'র সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নির্দেশনায়, গাংনী পৌর বিএনপি'র সাবেক আহবায়ক ইনসারুল হক ইনসু'র নেতৃত্বে আজ রোববার ভোরে অবরোধ সমর্থনে গাংনী হাসপাতাল বাজারে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দাল হক, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাইদুল ইসলাম ও সদস্য সচিব এনামুল হকসহ বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেছেন শেখ হাসিনা...

এছাড়া মেহেরপুরে আজ সকালে অবরোধকে সমর্থন জানিয়ে মিছিল করেছেন জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল।

এদিকে গতকাল শনিবার (২৫নভেম্বর) রাতে গাংনীতে ২৬ ও ২৭ নভেম্বর ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সমর্থনে মেহেরপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি রেজওয়ানুল হক ইমনের নেতৃত্বে শান্তিপূর্ণ মশাল মিছিল করেছ মেহেরপুর জেলা ছাত্রদল ও গাংনী উপজেলা ছাত্রদলের নেতারা। এসময় তারা বলে ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত’।

এছাড়া অবরোধের কারণে সকাল থেকেই সীমিত আকারে আন্ত: জেলা বাস চলাচল করলেও মেহেরপুর থেকে ঢাকা গামী পরিবহন ছেড়ে যায়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে সাধারণ জনগণ।

তরিকুল ইসলাম