রাষ্ট্র সংস্কারে বিএনপির ছয় কমিটির পরিকল্পনা জানালেন নেতারা

 অনলাইন ডেস্ক    ২১ সেপ্টেম্বার, ২০২৪ ১৯:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

৩১ দফার আলোকে নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিটি গঠন করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দেয়ার পাশাপাশি দলের নীতিও গ্রহণ করবেন কমিটির সদস্যরা।

জনমত যাচাইয়ের জন্য কমিটির সব প্রস্তাব উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন দলটির নেতারা।

গণতন্ত্র, বাক স্বাধীনতা আর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের দাবিতে বিগত এক যুগের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দেশজুড়ে পদযাত্রা, জনসংযোগ, সমাবেশ কর্মসূচি পালনের পাশাপাশি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের জন্য ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করে দলটি।

আগস্ট বিপ্লবের পর, সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্র মেরামত। এমন প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে বিএনপি।

গঠিত ছয়টি কমিটি হলো রাষ্ট্র সংস্কার, পাবলিক সার্ভিস কমিশন, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য, নির্বাচন কমিশন এবং ব্যাংকিং ও বাণিজ্য সংস্কার।

বিগত ১৬ বছরে মামলার জালে বন্দি হয়েছেন বিএনপির ৬০ লাখ নেতা-কর্মী-সমর্থক। একইসময়ে গুম হয়েছেন প্রায় দেড় হাজার। গণতন্ত্রের লড়াইয়ে শহীদদের আত্মত্যাগ ধারণ করে রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় বিএনপি, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতারা।

অনলাইন ডেস্ক