Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মনোহরদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মনোহরদীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 জবি প্রতিনিধি    ২৩ মার্চ, ২০২৪ ০৯:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

নরসিংদীর মনোহরদীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলার চালাকচর ইউনিয়নের হাবিজপুর তামাককান্দা ঈদগাহ্ মাঠে মনোহরদী উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব, আমিনুর রহমান সরকার দোলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক, মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত বকুল।

আরও পড়ুন: যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি...

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, এই অবৈধ সরকার ভারতের মদদে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে, আপনারা ধৈর্য্য ধরুন সেই দিন আর বেশী দূরে নয়, যেদিন অবৈধ সরকারের মসনদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে।

এছাড়া তিনি উপস্থিত সকলকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।

উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক বদরুল ইসলাম মোল্লা বাবুল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আরিফ ভূইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান সোহাগ, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ফারুক আকন্দ, যুগ্ম আহবায়ক মাজহারুল হক মনু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ওলামা দলের সভাপতি ডা.হাসেম, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ- সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

জবি প্রতিনিধি