মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টার সময় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায়য়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।
এই বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাথুলী বাস স্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: আমাদের হাতে আর কিছু নেই: খালেদা জিয়ার চিকিৎসকরা...
এর আগে কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতা কর্মীরা।
ওই সমাবেশে মাসুদ অরুন বলেন, “শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হবে”।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা বিএনপির সেক্রেটারি ও সাবেক এমপি আমজাদ হোসেন, জেলা বিএনপি সহ সভাপতি আলমগীর খান ছাতু, জাবেদ মাসুদ মিল্টন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









