Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর জেলা বিএনপি'র আহবায়ক কমিটি গঠন

মেহেরপুর জেলা বিএনপি'র আহবায়ক কমিটি গঠন

  তরিকুল ইসলাম    ১৩ ডিসেম্বার, ২০২৪ ১৫:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 125 বার

মেহেরপুর জেলা বিএনপি'র বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও এডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৭ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটির ঘোষণা করা হয়েছে।

এ নতুন আহবায়ক কমিটিতে জাভেদ মাসুদ মিল্টন আহবায়ক। ক্রমান্বয়ে যুগ্ম আহবায়ক হলেন, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ। সদস্য সচিব এডভোকেট কামরুল ইসলাম।

                                                                                    

সাবেক এমপি ও জেলা সভাপতি মাসুদ অরুণ এবং সাবেক এমপি ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে এ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

নতুন এ কমিটির সকলকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও জেলার সুধীজনেরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তরিকুল ইসলাম