বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সরকার ভোটের বাক্স দখল করে যাকে খুশি তাকে এমপি বানাচ্ছে। আজ বুধবার (২৯ মে) নরসিংদীর পলাশের চরনগরদী বাজারে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ সভায় ড. মঈন বলেন, এই সরকার ভোটের বাক্স নিজেরাই দখল করে যাকে খুশি তাকে এমপি বানিয়ে এমপির পর্যায় কোথায় নামিয়ে এনেছে, তা আপনারা সাম্প্রতিক ঝিনাইদহের একটি ঘটনায় দেখেছেন।
আরও পড়ুন: বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে পূর্বাভাস...
তিনি বলেন, বিএনপি যেমন ভোট বর্জন করছে, তেমনি আওয়ামী লীগের ভোটাররাও ভোট বর্জন করছে। সরকার যতই গলাবাজি করুক না কেন তারা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। নৌকা ডুবে যায় তাই তারা স্থানীয় নির্বাচনে মার্কা উঠিয়ে দিতে বাধ্য হয়েছে।
এই বিএনপি নেতা আরও বলেন, আজকে জনগণের ত্রাহি ত্রাহি অবস্থা। কিন্তু সরকার দরিদ্র মানুষের কোন খবর রাখে না।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









