ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ‘একতারা প্রতীক’ পেয়েছেন বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
আজ সোমবার (২৬জনু) সকালে আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান তাকে এই প্রতীক দেন।
এবারের ঢাকার নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাধেছেন হিরো আলম।
হিরো আলম বলেন, ঈদের পর জোরালো প্রচার চালাব। ঢাকায় আমার জনপ্রিয়তা ও কর্মী-সমর্থক অনেক আছে। এরই মধ্যে তাদের সঙ্গে কথা হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আমিই জিতবো।
আরও পড়ুন: সংসদে নতুন বাজেট পাস...
এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি), তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব) ও জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন ভবন থেকে ভোট পর্যবেক্ষণ করা জন্য থাকবে সিসি ক্যামেরা।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









