Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেপ্তার

 অনলাইন ডেস্ক    ২৭ আগষ্ট, ২০২৪ ১৭:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) তাকে রাজধানীর একটি অভিজাত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তবে এলাকার নাম জানা যায়নি।

বিকেলে ডিএমপির একটি সূত্র আরাফাতকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি। এ বিষয়ে পরে জানানো হবে।

মোহাম্মদ আলী আরাফাত ঢাকার একটি আসনের সংসদ সদস্য ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি কোথায় আছেন, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন- গত ১৪ আগস্ট এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায় ঢাকার ফরাসি দূতাবাস।

ফ্রান্স দূতাবাস জানায়, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন, এমন গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এটি সম্পূর্ণ মিথ্যা।

অনলাইন ডেস্ক