Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 উত্তরায় রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

উত্তরায় রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

 অনলাইন ডেস্ক    ৮ নভেম্বার, ২০২৩ ১১:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

বিএনপির তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের প্রথমদিন আজ। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আজ বুধবার সকাল সাড়ে ৭টার সময় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

এর আগে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতার পর গত ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি।

এরপর গত ৩১ অক্টোবর ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয় বিএনপি ও সমমনা দলগুলো।

আরও পড়ুন: ফের দুই দিনের কর্মসূচি দিলো বিএনপি...

এছাড়া ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে ৫ নভেম্বর দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেন বিএনপি। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে আবার বিএনপি ও সমমনা দলগুলো ৮ নভেম্বর থেকে ৪৮ ঘণ্টা টানা অবরোধ পালনের ঘোষণা দেন।

এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ অন্যরা।

অনলাইন ডেস্ক