Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ফের ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ফের ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত

 অনলাইন ডেস্ক    ২০ মার্চ, ২০২৪ ১৬:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আজ বুধবার (২০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সামনে এই কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। মেয়াদ বাড়ানো ছাড়া আর কিছু করার নেই।

মূলত- আগামী ২৫ মার্চ বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিতের চলমান মেয়াদ শেষ হবে ২৬ মার্চ থেকে অষ্টমবারের মতো বাড়ানো দণ্ড স্থগিতের মেয়াদ শুরু হবে।

এর আগে, গত সোমবার (১৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, এবারও তারা আবেদন আগের মতোই করেছেন। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়েছেন এবং বিদেশ যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন। এই ফাইলটা আমার হস্তান্তর করা হয়েছে। আমাকে এটি বিবেচনা করতে হবে, পড়তে হবে এবং দেখতে হবে। তবে ফাইলটা অতিসত্তর নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুন: টানা ৩ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস...

আইনমন্ত্রী বলেন, বহুবার আমি আইনের ব্যাখ্যা দিয়ে বলেছি, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী যেই শর্তে তাকে মুক্তি দেয়া হয়েছে এর বাইরে আইনিভাবে আমাদের আর কিছু করার নেই। তার পরেও আমি দেখছি, প্রথম যে চিঠি লেখা হয়েছিল, সেই আকারে একইভাবে আবার আবেদন করা হয়েছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া কিন্তু দুটি শর্তে (বিদেশে যেতে পারবেন না ও ঢাকায় থেকে চিকিৎসা) মুক্ত। চলাফেরায় তার কিন্তু কোনো অনুমতি নিতে হয় না। তার মুক্তির মেয়াদ বাড়ানোর আইনি সুযোগ আছে। কিন্তু অন্য কিছু করার আইনি সুযোগ নেই।

অনলাইন ডেস্ক