জামায়াত-বিএনপির হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় রাখতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল ৩ টা ৩১ মিনিটে শহীদ ড. শামসুজ্জোহা পার্কে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: আল্লাহর নামে চলছে বিএনপির কর্মসূচি: নাজমুল হাসান পাপন...
জেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
উক্ত শান্তি সমাবেশে বক্তব্যরা বলেন, আসন্ন নির্বাচন বিএনপি চাই না, চাই শুধু জ্বালাও, পোড়াও। আবারও জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে মেহেরপুরে পরিবর্তন আসবে।
তরিকুল ইসলাম








































































































































































































































































































































































































































-min.png)









