Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ২৮৩ আসনে লড়বে জাতীয় পার্টি

২৮৩ আসনে লড়বে জাতীয় পার্টি

 অনলাইন ডেস্ক    ১৭ ডিসেম্বার, ২০২৩ ১৬:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আলোচনার পর ২৮৩টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা আজ রবিবার (১৭ ডিসেম্বর) বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক বিফ্রিংয়ে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু।

চু্ন্নু বলেন, আমরা খেলে যাবো, লড়াই করে যাবো। সব প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে ২৮৩টি আসনে নির্বাচন করবে জাপা। আসন সমঝোতার সংখ্যার বিষয়ে রাতে জানাতে হবে। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের নেয়া পদক্ষেপেরও প্রশংসা করেন মুজিবুর হক চুন্ন।

তিনি বলেন, জাপা আস্থাশীল, সরকার নির্বাচন কমিশনকে সাহায্য করছে। নির্বাচনে দেশের মানুষ আামদেরকে ভোট দেবে বলে আমরা আশা করি।

আরও পড়ুন: নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে জাকের পার্টি...

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার বিষয়ে তিনি বলেন, সমঝোতা হয়েছে, তবে আসন সংখ্যার বিষয়ে রাতে জানা যাবে। আমরা বলতে চাই নির্বাচনে জাতীয় পার্টি জোরদারভাবে যাবে।

মুজিবুর হক চুন্ন দাবি করেন, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে, নির্বাচন পর্যন্ত চলবে। নির্বাচন অর্থবহ করাই আমাদের মূল লক্ষ্য। কিছু কিছু আসন নিয়ে অন্যদলের সঙ্গে কৌশলগত সম্পর্ক থাকতে পারে বলেও জানান তিনি। এ সময় স্বতন্ত্র বা বিদ্রোহী নিয়ে জাপা ভাবছে না বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব।

অনলাইন ডেস্ক