বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রের নির্দেশনা অনুসরণে তৃণমূল পর্যায়ের কমিটি সমূহ পূনর্গঠন কার্যক্রম উদ্বোধন কল্পে মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল গ্রামে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে উপজেলার ষোলটাকা ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গসংগঠন নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত।
আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভােকেট কামরুল হাসান।
এ সময় প্রধান অতিথি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বলেন। পাশাপাশি স্বচ্ছ কমিটি গঠনের নির্দেশ দেন।
তিনি আরো বলেন, কমিটি গঠনের সময় কোনো সুপারিশ চলবেনা, যদি আওয়ামী দোসরদের কমিটিতে নেওয়ার চেষ্টা করা হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপি নেতা কামরুল ইসলামের সঞ্চালনায়-এসময় বক্তব্য রাখেন মেহেরপুর বিএনপির অন্যতম নেতা শহিদুল ইসলাম নাসির,বিএনপি নেতা ও ষােলটাকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক,সাধারণ সম্পাদক গােলাম কাউছার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব প্রমুখ।
তরিকুল ইসলাম








































































































































































































































































































































































































































-min.png)









