মেহেরপুর জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বাদ মাগরিব মেহেরপুর জেলা বিএনপির যুবদল কার্যালয়ে এ দোয়া মাহফিলের ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মাহফিলে সাবেক মেহেরপুর জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং মেহেরপুর জেলা বিএনপির দুইবারের সাধারণ সম্পাদক মরহুম শফিকুর রহমান (বাদশা) রুহের মাগফেরাত কামনা করা ও অনুষ্ঠানে প্রয়াত শফিকুর রহমান বাদশার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতাকর্মীরা।
মেহেরপুর জেলা যুবদলের আয়োজনে সাবেক মেহেরপুর জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এম এ খাইরুল বাশার এর সভাপতিত্বে মেহেরপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লেয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান (হাপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান (বিকো), দারিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুবদলের নেতা ওমর ফারুক, মুজিবনগর উপজেলা যুবদলের নেতা জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক








































































































































































































































































































































































































































-min.png)









