মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি'র বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটি।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পূর্বের কমিটি বিলুপ্তির ঘোষণা দেন।
বিএনপির মেহেরপুর জেলা আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন জানান অল্প সময়ের মধ্যে পর্যায়ক্রমে প্রত্যেকটা ওয়ার্ড থেকে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি, ইউনিয়ন পর্যায়ে ৭১ সদস্য বিশিষ্ট এবং উপজেলা পর্যায়ে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি করা হবে।
দুর্দিনে যারা দলের জন্য শ্রম দিয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন সে সকল ত্যাগী নেতাকে সামনের কাতারে জায়গা করে দিতে হবে বলে জানিয়েছেন তিনি। কমিটি গঠনের ক্ষেত্রে কোনো হাইব্রিড নেতা বিএনপির কমিটিতে যাতে ঢুকে না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
যৌথ কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান রেজাউল হক। গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ মোহাম্মদসহ জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তরিকুল ইসলাম








































































































































































































































































































































































































































-min.png)









