Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সবাই

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সবাই

 অনলাইন ডেস্ক    ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ প্রার্থীর সবাইকে গত রোববার নির্বাচিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। নির্দিষ্ট সময় পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মনিরুজ্জামান তালুকদার আজ মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ হবে বলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দ্বাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জোটগতভাবে আওয়ামী লীগের ৪৮টি এবং জাতীয় পার্টির দুটি মনোনয়নপত্র পাই। ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় ছিল।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম...

মনিরুজ্জামান তালুকদার আরও বলেন, যেহেতু কেউ তা করেননি, সেহেতু নির্বাচনী আইনের ১২ ধারা অনুযায়ী সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

অনলাইন ডেস্ক