স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্যার হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সিঙ্গাপুরে দুই বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। এরই মধ্যে তাদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার বিএনপি মহাসচিব। এরপর থেকে ৬ মাস পর পর ফলোআপের জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ গত ৪ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।
মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগমও অসুস্থ হয়ে গত ২৭ আগস্ট সিঙ্গাপুর গেছেন। ওই সময় দেশের বন্যা পরিস্থিতি ও দলের প্রতিষ্ঠাতা বার্ষিকীর অনুষ্ঠান থাকায় বিএনপি মহাসচিব রোববার রাতে (১ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে যান।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









