মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করার জন্য আজ বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর আবেদন করেছে বিএনপি।
বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও মাহবুবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদকসহ একটি প্রতিনিধি দল ডিএমপির সদর দফতরে যান।
তবে, পুলিশ কমিশনার না থাকায় অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে আবেদনপত্র দেন তারা। এদিকে পুলিশ অনুমতির বিষয়ে কিছু না বললেও বিএনপির নেতারা আশা করছেন অনুমতি পাবেন।
আরও পড়ুন: দ্বন্দ্বের কারণে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল...
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুপুর ১টার সময় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে র্যালি বের করে পল্টন মোড় হয়ে মগবাজার মোড় পর্যন্ত র্যালি করতে চায় বিএনপি দলের নেতাকর্মীরা।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









