স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ রোববার (১৫ অক্টোবর) ফার্মগেট ফুটওভার ব্রিজের উদ্বোধন অনুষ্ঠান বলেন, বিএনপির অগ্নিসন্ত্রাস দেশের জনগণ ভুলে নাই। জনগণের কাছে ক্ষমা চেয়ে বিএনপিকে নির্বাচনে আসতে হবে।
মন্ত্রী আরও বলেন, বিএনপি আবারো সন্ত্রাসী কার্যক্রম শুরু করলে জবাব দেবে আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ফার্মগেট ফুটওভার ব্রিজের উপর হবে না কোনো দোকান বরাদ্দ। সম্পূর্ণ হকারমুক্ত ফুটওভার ব্রিজ হবে এটি। ফুটওভার ব্রিজে আগামী মার্চ মাসে চলন্ত সিঁড়ি উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে আর অত্যাধুনিক প্রকৌশল শৈলিতে নির্মাণ হওয়া ফার্মগেট ফুটওভার ব্রিজ এখন একই জায়গায়। ১৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে এই ফুটওভার ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুকুলের মোটরসাইকেল শোভাযাত্রা...
এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য ভেঙে ফেলা হয়েছিল বাংলাদেশের ফার্মগেট ফুটওভার ব্রিজ।
এরই মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু, এবার নগরবাসী অপেক্ষার প্রহর গুণছিলেন নতুন ফুটওভার ব্রিজটির উদ্বোধনের। সেই অপেক্ষা এবার ঘুচলো। দেড় বছরের মাথায় উদ্বোধন হলো নতুন এই স্থাপনাটির।
উদ্বোধনের পর নগরবাসীর জন্য খুলে দেয়া হয় এই ফুটওভার ব্রিজটি। ফুটওভার ব্রিজে রাখা হয়েছে ছয়টি পকেট। যেখানে দাঁড়িয়ে উপভোগ করা যাবে নগরীর সৌন্দর্য।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









