নির্বাচন দেখতে রাশিয়া যাচ্ছেন সিইসি

 অনলাইন ডেস্ক    ২৯ জানুয়ারী, ২০২৪ ১৭:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন দেখতে আগামী ১২ মার্চ রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার সফরে সঙ্গে হিসেবে থাকবেন সচিব মোঃ রিয়াজ উদ্দিন।

ইসির উপসচিব মোঃ শাহ আল রবিবার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

চিঠিতে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার একান্ত সচিব মোঃ রিয়াজ উদ্দিনের নেতৃত্বে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের নির্বাচন পর্যবেক্ষণ করতে রাশিয়ান ফেডারেশন সফরে যাবেন।

আগামী ১৪ থেকে ১৮ মার্চ সিইসিসহ তার একান্ত সচিব কিছু শর্তসাপেক্ষে রাশিয়া সফর করবেন।

আরও পড়ুন: সংরক্ষিত আসনে মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিলেন স্বতন্ত্ররা...

এতে আরও জানানো হয়, আগামী ১২ মার্চের দিকে সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করবেন এবং ১৯ মার্চ ঢাকায় ফিরবেন। এই সফরের সময়কাল, ভ্রমণ এবং ট্রানজিটের জন্য ব্যয় করা সময়কে দায়িত্ব হিসেবে গণ্য করা হবে।

সফরের সময় তারা ২ জন অংশগ্রহণকারী ৫ রাতের হোটেলে থাকার ব্যবস্থা এবং স্থানীয় আতিথেয়তা গ্রহণ করবেন। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে। এটি একটি সরকারি সফর।

অনলাইন ডেস্ক