Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এ নির্বাচনে সরকারের জয় নয়, ক্ষয় হবে: রিজভী

এ নির্বাচনে সরকারের জয় নয়, ক্ষয় হবে: রিজভী

 অনলাইন ডেস্ক    ১১ জানুয়ারী, ২০২৪ ১৩:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের জয় নয়, ক্ষয় হয়েছে বলে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১১টার সময় রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, পুলিশ তালা লাগিয়ে চাবি নিয়ে যায়। তাদের কাছে চাবি চাওয়ার পরও দেয়নি। তাই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেছি।

গণতন্ত্রের আন্দোলন করেছেন জানিয়ে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম। জনগণের দাবির প্রতিধ্বনি করেছি আমরা।

কার্যালয়ে এখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলবে। বিএনপির স্থায়ী কমিটির নেতারা বিকেল ৩টার সময় সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী।


এর আগে সাড়ে ১০টার সময় রিজভীর নেতৃত্বে কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। পরে তালা ভেঙে আড়াই মাস পর ভেতরে প্রবেশ করেন তারা।

আরও পড়ুন: নতুন মন্ত্রিসভায় জায়গা নিশ্চিত হলো যাদের...

প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। একই দিনে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

একইসঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। এরপর থেকেই তালা ঝুলছে। সবশেষ ৫ জানুয়ারি মধ্যরাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অনলাইন ডেস্ক