Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রাতে বিএনপির বৈঠক, ছিলেন তারেক রহমানও

রাতে বিএনপির বৈঠক, ছিলেন তারেক রহমানও

 অনলাইন ডেস্ক    ২০ আগষ্ট, ২০২৪ ১১:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

দেশের বর্তমান পরিস্থিতি ও দলের করণীয় নির্ধারণে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল সোমবার (১৯ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনলাইন ডেস্ক