Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পাকিস্তানের সঙ্গে বিএনপির সম্পর্ক দৃঢ় হচ্ছে: জাহিদ

পাকিস্তানের সঙ্গে বিএনপির সম্পর্ক দৃঢ় হচ্ছে: জাহিদ

 অনলাইন ডেস্ক    ৪ ডিসেম্বার, ২০২৪ ০৯:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জেড জাহিদ হোসেন বলেছেন, বর্তমানে পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

সাক্ষাৎ শেষে জাহিদ হোসেন বলেন, বিএনপির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের হাইকমিশনার বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন।

তিনি আরও বলেন, এটি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল। বর্তমানে পাকিস্তানের সঙ্গে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে দৃঢ় হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় সৌজন্য সাক্ষাৎ করতে আসেন পাকিস্তানের হাইকমিশনার।

ডা. এম জেড জাহিদ হোসেন ছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবিএম আব্দুল সাত্তার।

অনলাইন ডেস্ক