মহাজোটের সঙ্গে সমঝোতা হলে কিছু আসন ছেড়ে দেয়া হবে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো ধানমন্ডি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপ্রাপ্তদের চিঠি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ১৪ দলে কারা কারা মনোনয়নপত্র চায় সেটি পরিষ্কার করতে হবে তাদের। ১৪ দল পরিচয়ে কাউকে মনোনয়নপত্র দেয়া যাবে না। যারা বিজয়ী হতে পারেন তাদের মনোনয়ন দেয়া হবে। এখনও মনোনয়নপত্র নেয়ার সময় আছে।
কাদের আরও বলেন, কোনো আচরণবিধি যেন কেউ লঙ্ঘন না করেন-সে বিষয়ে প্রার্থীদের সতর্ক বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আরও পড়ুন: আমরা অপেক্ষায় আছি: মেনন...
দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে নৌকা, তবে সমঝোতা হলে কিছু আসনে ছাড় দেবে দল-এ কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী মাসের ১৭ তারিখে পর সবকিছু সিদ্ধান্ত হবে। পরিবর্তন সংযোজন হবে আরও।
বিএনপিকে নির্বাচনে আনার কৌশল নেই আওয়ামী লীগের। তবে তাদের দলের কেউ কেউ নির্বাচনে আসবেন। অবাধ নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন করাই আওয়ামী লীগের লক্ষ্য।
সব শেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীক ও মিত্রদের জন্য ৩৯টি আসন ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









