মেহেরপুরের গাংনীতে পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৬টার সময় গাংনী বাসস্ট্যান্ড মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের রাজনৈতিক কার্যালয়ের সামনে পতাকা উত্তলোন করা হয়।
এরপর বিকেল ৫টার সময় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সহ- সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন।
আরো পড়ুন:গাংনীতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু
এ সময় প্রধান অতিথি বলেন, প্রতি বছর আমার এই দিনটি নানা আয়োজন ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করে থাকি। এ বছর বিগত বছরের থেকে সবচেয়ে বড় প্রোগ্রামের আয়োজন করার কথা ছিলো । কিন্তু এবার দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করবে বিএনপি। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর খরচের অর্থ ইতোমধ্যে বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, চাঁদাবাজ যেই হোক না কেনো তাদের ক্ষমা হবে না।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতা কর্মীদের আত্মার এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় গাংনী পৌর বিএনপির সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান বাবলু, মেহেরপুর জেলা সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বামুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম সহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম








































































































































































































































































































































































































































-min.png)









