‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা ও সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় এ সমাবেশ হবে। অন্যদিকে বিভাগীয় শহরগুলোতে এ দিবস উপলক্ষে শোভাযাত্রা করবেন বিএনপির নেতা-কর্মীরা।
নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা প্রধান অতিথি হিসেবে থাকবেন।
প্রসঙ্গত, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। তবে বৈরী আবহাওয়ার কারণে সেই সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে সংবাদ সম্মেলনে সমাবেশের নতুন দিন ঘোষণা করা হয়।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









