রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ বুধবার সকালে আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটারদের টার্ন আউট নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ৭ জানুয়ারি ভোট দেওয়ার জন্য প্রস্তুত। নির্বাচনে জয় আমাদের হবে।
অনুষ্ঠানে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও উপস্থাপন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, আমরা এক প্রতিকূল পরিবেশের মুখে লড়াই করে যাচ্ছি। নির্বাচন আমাদের করতে হবে, এটা সংবিধানের বাধ্যবাধকতা। আওয়ামী লীগ ছাড়া কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি।
আরও পড়ুনঢ়: মেহেরপুরে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম...
নির্বাচনে ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে তিনি বলেন, এই আগুন সন্ত্রাস এবং জ্বালাও-পোড়াও বারবার আমরা দেখেছি। এসব ষড়যন্ত্র ও সন্ত্রাস মোকাবিলা করে বিজয়ের বন্দরে পৌঁছাবো। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ নির্বাচনে জয় আমাদেরই হবে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









