দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ৫০ এমপিকে আগামী মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে। দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছেন ৫০ নারী।
চলতি সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে সমান সংখ্যক মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে সব মনোনয়ন বৈধ ঘোষণা করেছে (ইসি)।
প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ৫০ জন নারী প্রার্থীকে আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে ইসি।
আগামী সোমবার সরকারি ছুটির দিন হওয়ায় মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলে জানান সংরক্ষিত নারী আসনে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার।
আরও পড়ুন: মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা...
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে ৫০ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আজ ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।
কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে ৪৮ জন আওয়ামী লীগের প্রার্থী ও দুজন জাতীয় পার্টির।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









