দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে আওয়ামী লীগ প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয় হয়েছে বলে গত সোমবার (১ এপ্রিল) নির্বাচন কমিশনে নির্বাচনি ব্যয় বিবরণী জমা দিয়েছেন দলটি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব মোঃ জাহাংগীর আলমের কাছে নির্বাচনী ব্যয় বিবরণী জমা দেয়।
ভোট শেষে ৯০ দিনের মধ্যে দলীয় ব্যয় বিবরণী জমা দেয়ার বিধান রয়েছে।
গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ২৬৬টি আসন পায়।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে ৪ কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিল।
ব্যয় বিবরণী জমা দিয়ে নির্বাচন ভবনে কাজী জাফর উল্লাহ বলেন, আমাদের সাড়ে চার কোটি টাকা ব্যয়ের সীমা ছিল। তার থেকে ব্যয় কম হয়েছে।
আওয়ামী লীগ কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মোট নির্বাচনি ব্যয় হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









