Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দুই পুলিশকে কুপিয়ে জখম, গাড়িতে আগুন-ভাঙচুর

দুই পুলিশকে কুপিয়ে জখম, গাড়িতে আগুন-ভাঙচুর

 অনলাইন ডেস্ক    ৩১ অক্টোবার, ২০২৩ ১২:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

নারায়ণগঞ্জের আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক উপজেলার পাঁচরুখী এলাকায় আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গেলে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছেন অবরোধকারীরা। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপি নেতাকর্মীরা আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ ও মিছিল করে। এ সময় বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়।


আরও পড়ুন: বিএনপির ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে গাংনীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত...

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সময় একটি বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা। এ সময় অন্তত ২০ জন আহন হয়েছেন।

পরে টিয়ারশেল ও রবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জখম দুই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির খশরু বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে আহত পুলিশদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক