বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন আজ। আবারও দুই দিন বিরতি দিয়ে সপ্তম দফা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। আগামী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে।
আরও পড়ুন: মেহেরপুরে অবরোধের সমর্থনে যুবদলের ঝটিকা মিছিল...
তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে এবং দৃঢ় প্রত্যয়ে ধারাবাহিক অবরোধ কর্মসূচিকে সাফল্য মন্ডিত করছেন। আমাদের নেতাকর্মীরা রাস্তায় আছেন। এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার আদর্শগত লড়াইয়ে তারা আছেন। তারা কর্মসূচি করছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।
এই পর্যন্ত সবগুলো অবরোধ কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের অভিনন্দন জানান রিজভী।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









