সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু। এই সাম্প্রদায়িক শক্তি বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই অপশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামীর চ্যালেঞ্জ- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রোববার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানী শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, স্বাধীনতা অর্জন করলেও আমাদের মুক্তির স্বপ্ন কখনো বাস্তবায়িত হয়নি। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে মুক্তির সংগ্রাম ব্যহত হয়েছিল। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যা বিচার হয়েছিল। তিনি গণতন্ত্রকে শৃংখলমুক্ত করেছেন।
আরও পড়ুন: রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ল ২৮ জেলায়...
এ সময় ওবায়দুল কাদের আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই সরকার ছিটমহল বিনিময় চুক্তি ও ৬৮ বছরের সীমান্ত সমস্যা নিরসন করেছে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









