Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুক্রবার

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুক্রবার

 অনলাইন ডেস্ক    ২২ এপ্রিল, ২০২৪ ১৭:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আগামী শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য জানান।

এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে আগামী শুক্রবার (২৬ এপ্রিল) শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: তীব্র তাপদেহে কাহিল মেহেরপুরবাসী...

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী শান্তি সমাবেশ সভাপতিত্ব করবেন। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

অনলাইন ডেস্ক